রাজধানীর হাজারীবাগ ও বংশাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ ও বংশাল থানা পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
হাজারীবাগ থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, সোমবার (৩১ আগস্ট) হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- কামাল (৩৮), ইমন চন্দ্র দাস (২৮), মোহাম্মদ সাঈদ (৩৪), মোহাম্মদ আলী (২৮), মোহাম্মদ রাসেল (৩২), আসিফ (২৭), শাওন (২৮), সাইফুল ইসলাম (২৪), দেলোয়ার (৪০), মোহাম্মদ শান্ত (২২), পারভেজ (৩১) ও রাকিব (১৯)।
অন্যদিকে, বংশাল থানার বরাত দিয়ে তিনি বলেন, সোমবার (৩১ আগস্ট) বংশাল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- কাজী মাহবুবুর রহমান জুবায়ের, মোরসালিন (২৩), আবির হোসেন (২২), সুমন ওরফে শুভ (৩২), সিহাব উদ্দিন (৩৩), ইকবাল হোসেন (২৭), আজিজুল খান (২৪), রনি (১৮), সুরুজ চান মকসুম (৩৬), নাজমুল হোসেন রাব্বী (২৯) ও গোপাল দাস (৩০)।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
