প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৩:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ১১:১৩ এ.এম
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
শাপলানিউজ.কম
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। আজ বায়ুদূষণের তালিকায় বায়ুমান স্কোর ৮৭ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৯তম। বাতাসের এই অবস্থার মানকে‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।
বুধবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২০৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। ১৬১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
এছাড়াও ১৫৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
এর পরের অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা, কাতারের দোহা ও মালয়েশিয়ার শহর কুচিংয়ের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬