Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২৬, ১২:২১ পি.এম

এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ২৭০ কোটি টাকা

শেয়ারবাজার

এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ২৭০ কোটি টাকা

 

শাপলানিউজ.কম
০৯ আগস্ট ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ রোববার (৯ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা বা সকাল ১১টায় ডিএসইতে ২৭০ কোটি সাত লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩১ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স কমেছে ১০ দশমিক  ৪৭ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৮৫০ দশমিক ৪৮ পয়েন্টে।  আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৮৫ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৮১ দশমিক ২৭ পয়েন্টে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।  এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা নিটল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ২৩ লাখ টাকা, বেক্সিমকোর ১১ কোটি ৫২ লাখ টাকা, শাপ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫৪ লাখ টাকা, সোনালী পেপারের সাত কোটি ৯৮ লাখ টাকা, এমএল ডায়িংয়ের সাত কোটি ২৪ লাখ টাকা, সোনারগাঁ টেক্সটাইলের পাঁচ কোটি ৬৮ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের পাঁচ কোটি ৬৪ লাখ টাকা, সেনা ইন্স্যুরেন্সের চার কোটি ৩৪ লাখ টাকা, সিটি ব্যাংকের চার কোটি ৩২ লাখ টাকা এবং সায়হাম টেক্সটাইলের চার কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

ডিএসই পুঁজিবাজার


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন