Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ১১:০৮ এ.এম

স্বর্ণের দামে বড় লাফ, এক ভরি মিলছে যে দামে

অর্থনীতি

স্বর্ণের দামে বড় লাফ, এক ভরি মিলছে যে দামে

 

শাপলানিউজ.কম
০৭ আগস্ট ২০২৬

দেশের বাজারে সোনার গহনার দাম ফের বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, আজ শুক্রবার (৭ আগস্ট) ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ২২ হাজার ৪৯১ টাকায় মিলছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ মিলছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

গত বুধবার (৫ আগস্ট) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকায় বেচাকেনা হয়। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ১৩ হাজার ৪৩ টাকায় বেচাকেনা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ এক লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হয়।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুসারে মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আলাদা করা যাবে না।

 

বাজুস স্বর্ণ


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন