Logo
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১১:৪৬ এ.এম

ইরানে ভূমিকম্পের আঘাত

বিশ্ব

ইরানে ভূমিকম্পের আঘাত

 

শাপলানিউজ.কম
১৯ জুলাই ২০২৬

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ১২ কিলোমিটার। খবর আল জাজিরার।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উৎপত্তিস্থলের আশপাশের গ্রামগুলোতে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।

ইরান ভূমিকম্প


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন