পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান কমেছে। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৪৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৪৭ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান কমেছে ২ পয়সা।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ২৬ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি লোকসান ছিল তিন টাকা ১২ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ছয় পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ পাঁচ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ১৩৬ টাকা ৮৪ পয়সা।
