Logo
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১২:৪৯ পি.এম

রাজধানীতে জলাবদ্ধতা : চালক-পথচারীদের যে অনুরোধ করলো ট্রাফিক বিভাগ

রাজধানী

রাজধানীতে জলাবদ্ধতা : চালক-পথচারীদের যে অনুরোধ করলো ট্রাফিক বিভাগ

 

শাপলানিউজ.কম
জুলাই ২০২৬

রাজধানী ঢাকায় গতকাল শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ রোববার সকালেও কমেনি। ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দিনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলবদ্ধতায় পথচারী ও মোটরসাইকেল চালকদের প্রতি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, টানা ভারি বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলি র‍্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের চলাচল ধীরগতির রয়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

বিশেষ করে কাকলি মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

সকল মোটরযান চালক ও পথচারীদের প্রতি অনুরোধ

*অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন।

*জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

*বিকল্প সড়ক ব্যবহার করা সম্ভব হলে তা অনুসরণ করুন।

*ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।

ট্রাফিক গুলশান বিভাগের পুলিশ সদস্যগণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে ধৈর্যধারণ করার অনুরোধ করা হলো।

জলাবদ্ধতা রাজধানী ট্রাফিক


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন