
shaplanews.com
প্রকাশিত : ৯ জুলাই ২০২৬
আজ ৯ জুলাই থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’। কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান (স্টল নং:২৪-২৫) স্টলে আপনাদের স্বাগতম।
৬০ প্রজাতির দেশী বিদেশি বাঁশ ছাড়াও এবারের মেলায় প্রদর্শিত হচ্ছে ১১০ প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায় বনজ, ৩০ প্রজাতির ওষুধি, ৩০ প্রজাতির ফলদ, ৯০ প্রজাতির ফুল ছাড়াও অর্কিড ও বিভিন্ন প্রজাতির ইনডোর প্লান্ট।
আগামী ৮ আগস্ট পর্যন্ত চলমান এই সবুজ মহোৎসবে গত বছরের দারুণ সাফল্যের ধারাবাহিকতায় এবারও সম্পূর্ণ ভিন্নধর্মী ও নান্দনিক আয়োজন নিয়ে হাজির হয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। মেলা প্রাঙ্গণের ২৪-২৫ নম্বর স্টলে কোয়ান্টামের বিশেষ আয়োজন ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’ দর্শনার্থীদের স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত।
এবারের বৃক্ষমেলায় কোয়ান্টাম ব্যাম্বোরিয়ানের মূল আকর্ষণ হিসেবে থাকছে সম্পূর্ণ ব্যতিক্রমী ও স্বাস্থ্যকর ‘বাঁশ পাতার চা’। স্টল কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলায় আসা সমস্ত প্রকৃতিপ্রেমী, শুভানুধ্যায়ী ও দর্শকদের জন্যে এই বিশেষ ভেষজ চা পানের উন্মুক্ত নিমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, গত বছর অর্থাৎ ২০২৫ সালের মেলায় ১১০-১১১ নম্বর স্টলে প্রথমবারের মতো অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিল কোয়ান্টাম। তবে এবার মেলা প্রাঙ্গণের ২৪-২৫ নম্বর স্টলে স্থান পেয়েছে এই আয়োজন। স্টলটিতে হরেক প্রজাতির বিরল ও দৃষ্টিনন্দন বাঁশের সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে, যা শহুরে যান্ত্রিকতার মাঝে দর্শনার্থীদের এক টুকরো বুনো প্রকৃতির আমেজ দেবে। শুধু গাছ দেখাই নয়, মেলায় আসা দর্শনার্থীরা যাতে সবুজের আবহে বসে একদম নতুন স্বাদের একটি ভেষজ চায়ের অভিজ্ঞতা নিতে পারেন, সেজন্যই আমাদের এই ভিন্নধর্মী প্রচেষ্টা।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬