Logo
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ১০:৫৭ এ.এম

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয়

দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

 

শাপলানিউজ.কম

দুপুরের মধ্যে দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার (৬ জুলাই) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ০২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়াও অন্যত্র দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বজ্রবৃষ্টি আবহাওয়া অফিস


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন