প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৬, ১২:০০ পি.এম
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ জেলায় ঝড়ের আভাস
শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
দুপুরের মধ্যেই ঢাকাসহ দেশের ১৬টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে তুমুল বৃষ্টি ও বজ্রবৃষ্টি ধেয়ে আসছে।
আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক জরুরি সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ঝড়-বৃষ্টির এই আকস্মিক আশঙ্কার কারণে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এই ১৬টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬