প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ১১:১০ এ.এম
আজ ঢাকার বায়ুমানের অবনতি, বিশ্বের সপ্তম ‘অস্বাস্থ্যকর’ শহর

আজ ঢাকার বায়ুমানের অবনতি, বিশ্বের সপ্তম 'অস্বাস্থ্যকর' শহর
শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বর্ষাকালে কিছুদিন স্বস্তি মিললেও রাজধানী ঢাকার বায়ুমানের আবারও অবনতি হয়েছে। সবশেষ বৈশ্বিক বায়ুমান সূচকে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বায়ুমান সংবেদনশীল মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুমান স্কোর ছিল ১১৯।
এই স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম।তালিকার শীর্ষে রয়েছে জাকার্তা, যার এএকিউআই স্কোর ১৭০। দ্বিতীয় স্থানে রয়েছে কিনশাসা (১৬৯) এবং তৃতীয় স্থানে লাহোর (১৬৭)।
এছাড়া চতুর্থ স্থানে রয়েছে দুবাই (১৫৫) এবং পঞ্চম স্থানে কলকাতা (১৪৭)।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই স্কোর ০-৫০ হলে বায়ুর মান ভালো, ৫১-১০০ হলে মাঝারি এবং ১০১-১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
অন্যদেরও দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান বা ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬