প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ১১:১২ এ.এম
ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে

ঢাকায় দুপুরের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। আজ সকাল ৭টায় থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এই পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে শুরু করে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। সকাল থেকে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।আজ সন্ধ্যায় সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল ভোরে সূর্যোদয় হবে ৫টা ১৫ মিনিটে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬