Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ২:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ১১:১৫ এ.এম

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

জাতীয়

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

 

শাপলানিউজ
২৭ জুন ২০২৬

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঘণ্টায় (১০-১৫) কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার (২৬ জুন) সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া আবহাওয়া অফিস ঢাকা


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন