Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:২৩ পি.এম

শেয়ারবাজার ৬০ মিনিটে লেনদেন ২৭৯ কোটি টাকা

শেয়ারবাজার

৬০ মিনিটে লেনদেন ২৭৯ কোটি টাকা

 

শাপলানিউজ.কম

২৫ জুন ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ বৃহস্পতিবার (২৫ জুন)। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিট বা সকাল ১১টায় ডিএসইতে ২৭৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৩ দশমিক ১৬ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬৪৯ দশমিক ৯৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক দুই দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ দশমিক ২১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দুই দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৯ দশমিক ৬৪ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৬টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ার দর।

এ সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ন্যাশনাল ফিডের ১৭ কোটি ৮৬ লাখ টাকা, বেক্সিমকো  ফার্মার ১৫ কোটি ৯২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৩ কোটি ১১ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ১২ কোটি ৩২ লাখ টাকা, বিডি থাইয়ের ১১ কোটি ৪৯ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

ডিএসই


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন