প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:১৪ পি.এম
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের অনেক শহরের মতো ঢাকাও বায়ুদূষণের চাপে রয়েছে। তবে বৃহস্পতিবারের সূচকে রাজধানীর বায়ুর মান কিছুটা সহনীয় পর্যায়ে দেখা গেছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম। রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর রেকর্ড করা হয়েছে ৮৮, যা ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত।
তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচক ১৮৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা জাকার্তার স্কোর ১৫৬। একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দুবাই।
দুই শহরের বায়ুর মানও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।এদিকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, চিলির সান্তিয়াগো, উগান্ডার কাম্পালা, ভারতের কলকাতা, ইসরায়েলে জেরুজালেম, সৌদি আরবের রিয়াদ, ভারতের রাজধানী দিল্লি, কাতারের রাজধানী দোহা, ইসরায়েলের রাজধানী তেল আবিব, নেদারল্যান্ডসের আমস্টারডাম, পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী- স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। গুরুতর দূষণের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬