৪০ মিনিটে লেনদেন ১৮০ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (২৪ জুন)। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিট বা সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইতে ১৮০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৯ দশমিক ২৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬১৪ দশমিক ৪৮ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ দশমিক ৩৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক শূন্য দশমিক শূন্য এক পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৭ দশমিক ৩৬ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯০টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার দর।
এ সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকো ফার্মার ২১ কোটি ১৫ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৯ কোটি ৯১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ৯ কোটি ১৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ৮৮ লাখ টাকা, কাশেম ইন্ডাস্ট্রিজের সাত কোটি ৬০ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের পাঁচ কোটি ৫০ লাখ টাকা, পিপলস ইন্স্যুরেন্সের পাঁচ কোটি ৯ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের চার কোটি ৪৫ লাখ টাকা, সিনোবাংলার চার কোটি ২৩ লাখ টাকা এবং মনোস্পুল পেপারের চার কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
