Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ১:০০ পি.এম

৫২ মিনিটে লেনদেন ২১৬ কোটি টাকা

শেয়ারবাজার

৫২ মিনিটে লেনদেন ২১৬ কোটি টাকা

 

শাপলানিউজ.কম
২২ জুন ২০২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন চলছে আজ সোমবার (২২ জুন)। লেনদেন শুরুর প্রথম ৫২ মিনিট বা সকাল ১০টা ৫২ মিনিটে ডিএসইতে ২১৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৩ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ৫২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২১ দশমিক ৯৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৬১৭ দশমিক ৯০ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১২ দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩ দশমিক ১৪ পয়েন্টে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকো ফার্মার ৩০ কোটি ৫৬ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ৬ কোটি ৬৭ লাখ টাকা, রবি আজিয়টার ৬ কোটি ৫৫ লাখ টাকা, ন্যাশনাল ফিডের ৫ কোটি ৬৮ লাখ টাকা, গোল্ডেন হার্ভেস্টের ৫ কোটি ৪১ লাখ টাকা, এপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ২৬ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

ডিএসই লেনদেন


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন