ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৪৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৭ জুন) এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- রাজন (৩২), মো. শুভ খান (৩৪), মো. বাবুল মিয়া (৪৯), মো. শাহারিয়ার জিসান (২০), মো. সামিউর রহমান সিফাত (২১), মো. আব্দুল হাই হৃদয় (২৩), মো. রাকিব হোসেন (৩১), মো. জোবায়ের (১৮), মো. ইমন (১৮), মো. আলী (২০), মো. সাইফুল ইসলাম (৪০), মো. সরোয়ার (৪৫), মো. রনি (২৩), মো. পারভেজ হাওলাদার (২৫), মো. অভি (৩০), মো. রিপন হোসেন (৩০), মো. রাকিব মিয়া, সোহেল শেখ, মো. সোহেল (২০), সিয়াম (২০), মো. রোকনুজ্জামান (২৬), মো. জীবন (২০), মো. সাগর (২১), মো. ওয়াসিম মিয়া (২৪), শহিদুল ইসলাম স্বপন (৪০), তন্ময় পাল (২৬)।
এছাড়া রয়েছেন- মো. তানজিল আহাম্মেদ হিমেল (২২), দেলোয়ার হোসাইন (৪২), মো. সজিব (২৩), মো. ইয়াসিন (২০), আব্দুল মান্নান (২১), মো. শুভ (২০), মো. কবিরুল ইসলাম (৪১), মো. মিন্টু মিয়া (৪৫), মো. বাবুল (৪৩), মো. রুবেল (৪৫), মো. আলমগীর হোসেন (৩০), মো. তাজমহল প্রকাশ তরিকুল (৩৬), মো. মাসুদ রানা (৩৭), মো. মারুফ সুলতান ফেরদৌস (৩৮), মো. ওয়াজেদ আলী স্বপন (৫৬), মো. বিপ্লব (৩০), মো. জাহাঙ্গীর (৪০), মো. শাকিল (১৮), মাইন উদ্দিন (২৫) ও মোসা. সুমনা আক্তার।
তাদের মধ্যে তেজগাঁও থানায় ৭ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৮ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
