
shaplanews.com
আপডেট: ১৬ জুন ২০২৬,
পবিত্র ঈদুল আজহার তিনসপ্তাহ পার হলেও কাটেনি ঢাকা সিলেট মহাসড়কে যানযট। জীবিকার তাগিদে গ্রাম থেকে বেড়িয়ে মানুষ স্ব-স্ব গন্তব্য স্থলে ফিরতে পড়েছে চরম বিপাকে। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে আনন্দের সমাপ্তি ঘটলেও কমেনি যানযটের প্রকট সমস্যা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোডে, চরম যানযটসহ নন্দনপুর থেকে কুট্রামোড়, ইসলামাবাদ, বাড়িউড়া শাহবাজপুর পর্যন্ত বেড়েছে অবর্নণীয় চাপ। কয়েক ঘন্টা যাবত যানযটের তীব্রতায় বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া -ঢাকা ও সিলেট- ঢাকা রোডের যোগাযোগ ব্যবস্থা। সরাইল বিশ্বরোড মোড়ে ব্যপক হারে যানযটের কারণে বিপাকে পড়েছে হাজার যাত্রী সাধারণ। তীব্র যানজটে, যাত্রী হয়রানি, শিশু ও বৃদ্ধদের লাঘবহীন কষ্ট মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, নরসিংদী ও উত্তর বঙের বিভিন্ন জেলা থেকে সিলেট, মৌলবীবাজার,হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া আসার একমাত্র বৃহত্তর জনগোষ্ঠীর যোগাযোগের মহাসড়ক ঢাকা সিলেট রোড। সৌদী আরব গামী এক যাত্রী আশরাফুল ইসলাম জানান, যানযটের কারণে বাধ্য হয়ে সরাইল বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা হয়ে চিঠাগাং রোড দিয়ে ঢাকা হয়ে এএয়ারপোর্ট যাচ্ছি।দেশের বিভিন্ন জেলা থেকে ফেরা নিয়ে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার(১৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সরাইল কুট্রাপাড়া, বিশ্বরোর মোড় গোল চত্বর এলাকায় যানবাহনের একাধিক দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রী সাধারণ ভীষণ যানযটে এবং গরমে অতিষ্ঠ। ভীষণ কষ্টে পড়েছে কোমলমতি শিশু, শিক্ষার্থী, বয়োবৃদ্ধ, এম্বুলেন্সে থাকা রোগীরা। অনেককে বাস,মাইক্রো, প্রাইভেট কার থেকে নেমে বাধ্য হয়ে হেটে চলতে দেখা গেছে।
বিশেষ করে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও দূরপাল্লার বাসগুলোর আইন মেনে না চলা, ট্রাফিক সিগনাল না মানা এতে চরম দুর্ভোগে পড়েছে গন্তব্যগামী মানুষ, গার্মেন্ট কর্মী ও সাধারণ যাত্রীরা। যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদী, ঢাকায় গিয়ে অফিস করেন তাদের অনেকেই আজ অফিস করতে না পেরে ফিরছেন বাড়িতে। ঢাকায় অফিস করতে যাওয়া মোঃ আসিফ খান জানান, তার মায়ের অসুস্থতায় তিনি কিছুদিন যাবত মাধবপুর থেকে প্রতিদিন ঢাকায় গিয়ে অফিস করেন, আজ তার যাওয়া হলো না।
একাধিক চালক আব্দুল্লাহ, হোসাইন, মাসুকমনছুর, দৈনিক ইনকিলাবকে জানান, সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দ,পানি জমে থাকা, রাস্তার কাজ, ট্রাফিক সিগনাল না মানা ইত্যাদি কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। তারা আরও বলেন, মাধবপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলবী বাজার থেকে আগত ঢাকা গামী যাত্রীরা কষ্টে পড়ে গেছে। নরসিংদী গামী যাত্রী আনোয়ার মাসুদ বলেন,বিশেষ করে লোকাল বাসগুলো আইন মেনে না চলায় এবং ট্রাফিক সিগন্যাল না পালন করায় যানযট তীব্র থেকে তীব্রতরএতে করে প্রায় প্রতিদিনই আশুগঞ্জ গোলচত্বর থেকে বিশ্বরোড মোড়ে কোন কোন সময় বিশ্বরোড থেকে শাহবাজপুর পর্যন্ত জ্যাম লেগে যায় ফলে গন্তব্য স্থলে পৌছতে লেগে যায় অনেক সময়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যাত্রী এবং চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানা ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে পুলিশ সকাল থেকে রাত পর্যন্ত যানজট নিরসনে চেষ্টা করে যাচ্ছে। তুলনামূলক ভাবে যানযট অনেক কমেছে। আমাদের লোকবল সংকট রয়েছে। তিনি বলেন এরই মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬