প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৬, ১০:৫২ এ.এম
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
প্রকাশ: বুধবার, ০৩ জুন, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিফতর। এ ছাড়া তাপমাত্রা সামান্য কমার আভাস জানায় সংস্থাটি। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা তৈরি হতে পারে।
এ ছাড়া বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬