Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২, ২০২৬, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৬, ১০:৪০ এ.এম

বাড়ার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে স্বর্ণ

অর্থনীতি

বাড়ার পর দেশের বাজারে আজ যে দামে মিলছে স্বর্ণ

 

শাপলানিউজ.কম

০২ জুন ২০২৬

স্বর্ণের দাম বাড়ার পর দেশের বাজারে আজ মঙ্গলবার (২ জুন) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় মিলছে।

গত সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৭ হাজার ৩৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত ২৩ মে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা।

বাজুস জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

স্বর্ণ বাজুস বাজার দর


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন