Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৬, ১১:২৪ এ.এম

যে দামে মিলবে এক ভরি স্বর্ণ 

অর্থনীতি

যে দামে মিলবে এক ভরি স্বর্ণ

 

শাপলানিউজ.কম

৩১ মে ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আর পরিবর্তন হয়নি। ফলে আগের দামেই মিলছে স্বর্ণ। এতে করে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায় দাঁড়িয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ২৭ হাজার ৩৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত ২৩ মে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার একই পরিমাণ দাম বাড়ানো হলো।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

স্বর্ণ স্বর্ণের দাম বাজার দর


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন