প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ১২:৫৪ পি.এম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, চালক-আরোহী অক্ষত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন, চালক-আরোহী অক্ষত
shaplanews.com
আপডেট: ৩০ মে ২০২৬,
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় শনিবার মাঝরাতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) দিনগত রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ও ফোম মিশ্রিত করে স্প্রে করার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণরূপে নির্বাপণ করতে সক্ষম হন।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ঘটনার পর প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই প্রাইভেটকারটিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬