Logo
প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ৩:২৩ পি.এম

রাজধানীতে ছিনতাইকারীর আঘাতে যুবক গুরুতর আহত

অপরাধ

রাজধানীতে ছিনতাইকারীর আঘাতে যুবক গুরুতর আহত

শাপলানিউজ.কম

১৬ মে ২০২৬
sharethis sharing button

 

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হৃদয় (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। ‌তি‌নি সিটি করপোরেশনের সুইপার হিসেবে কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৫ মে) রাতে আদাবরের ১০ নম্বর গলির ৩, শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবককে ঢাকা মে‌ডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোনসেট ছি‌নিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আহত যুবক হৃদয়ের সহকর্মীরা জানান, ঘটনার পর প্রথমে হৃদয়কে উদ্ধার করে প্রথমে পঙ্গু  হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন।

তারা আরও জানান, আদাবরের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকা দিয়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে মাথায় ও বাম হাতের কাধে ছুরিকাঘাত করে হৃদয়কে। তারা হৃদয়ের কাছে টাকা ও মোবাইল ছি‌নিয়ে পা‌লিয়ে যায়।

ঢামে‌ক পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ ফারুক গণমাধ্যমকে জানান, আহত যুবক চি‌কিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আদাবর থানা‌ পু‌লিশকে জানানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পু‌লিশ অভিযান চালাচ্ছে।

আহত রাজধানী ছিনতাইকারী যুবক


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

Copyright © 2026 Shapla News. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন