
শাপলানিউজ.কম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৬,
ঢাকা: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রোববার (১৭ মে) রাত ১১টা থেকে পরদিন সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা ঢাকা জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (১৬ মে) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার কাজের কারণে আমিনবাজার ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন) থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন প্রতিস্থাপনের এই কাজের সময় উল্লিখিত এলাকাগুলোর আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের লাইনে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রাখা হবে। এছাড়া এসব এলাকার আশপাশের অন্যান্য সংযোগেও ওই সময়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.