Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ১১:২৬ এ.এম

ময়মনসিংহে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

জাতীয়

ময়মনসিংহে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু

 

শাপলানিউজ.কম
০৭ মে ২০২৬
sharethis sharing button

 

ময়মনসিংহের ফুলপুর ও নান্দাইল উপজেলায় পৃথকস্থানে বজ্রাঘাতে দুজন কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার (৬ মে) বিকেলে নিজ নিজ ক্ষেতে ধান কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুর উপজেলার আব্দুল কুদ্দুস (৪৫) ও নান্দাইল উপজেলার আব্দুর রশিদ (৬২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার আব্দুর রশিদ বিকেলে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন। এসময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। অন্যদিকে, ফুলপুর উপজেলার আব্দুল কুদ্দুস তার ছেলে আব্দুল মালেককে সাথে নিয়ে ধান কাটার সময় একইভাবে বজ্রাঘাতের শিকার হন। ছেলের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন বাবা আব্দুল কুদ্দুস। স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও ঘোষণা করেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যু কৃষক বজ্রপাতে মৃত্যৃ


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

Copyright © 2026 Shapla News. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন