প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৪:৩৭ পি.এম
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
shaplanews.com
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
আপডেট: রবিবার, ০৩ মে, ২০২৬
রাজধানীতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে।
এজন্য গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে বার্তায় জানানো হয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬