
শাপলানিউজ.কম
রাজধানীর ফুয়েল পাস চালু থাকা সাতটি পেট্রোল পাম্পে আজ বুধবার (২২ এপ্রিল) থেকে অকটেন সরবরাহ ৫ শতাংশ বাড়িয়ে মোট ২৫ শতাংশ অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সকাল থেকেই নির্ধারিত এসব পাম্পে নতুন হার অনুযায়ী জ্বালানি সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
যে সাতটি পাম্পে এ সুবিধা চালু হয়েছে সেগুলো হলো— আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুসসালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।
বিপিসি জানায়, মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় ফুয়েল পাস অ্যাপ ব্যবহারের অংশ হিসেবে প্রথমে সাতটি পাম্পে পাইলটিং কার্যক্রম চালানো হয়। পরবর্তীতে ২১ এপ্রিল থেকে এসব পাম্পে অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে জ্বালানি সরবরাহ কার্যক্রম চালু করা হয়।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬