Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১০:০৬ পি.এম

কাল সারাদেশে হামের টিকা পাবে যারা

জাতীয়

কাল সারাদেশে হামের টিকা পাবে যারা

শাপলানিউজ.কম

১৯ এপ্রিল ২০২৬

দেশে প্রতিদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।

আজ রোববার (১৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক ভাইরাসজনিত রোগ হিসেবে দেখা দিচ্ছে। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

মো. সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, চলতি মাসের ৫ তারিখে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা ইতোমধ্যে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং তা চলমান রয়েছে। আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করা হচ্ছে।

মন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে অভিভাবক, কিশোর-কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা সবাই মিলে শিশুদের এই বিনামূল্যের হামের টিকা গ্রহণ নিশ্চিত করি।

হাম-রুবেলা টিকা স্বাস্থ্যমন্ত্রী


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন