প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৩:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১১:২২ এ.এম
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
এপ্রিলের তীব্র গরমে অতিষ্ঠ ঢাকাবাসী। অবশ্য, নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা কমার আভাসও মিলেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে আবহাওয়া আগের তুলনায় কিছুটা পরিবর্তন হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
একইসঙ্গে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ায় রূপ নিতে পারে। এতে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়া অধিদফতর জানায়, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। আর আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.