Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৭:৩২ পি.এম

জ্বালানি তেলের দাম বাড়ছে না

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ছে না

 

শাপলানিউজ.কম

৩১ মার্চ ২০২৬
facebook sharing button

মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা চলছে। দাম বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে। তবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন আগের দামেই বিক্রি হবে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল।

জ্বালানি তেল


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন