বিশ্বকাপ নয়, যুক্তরাষ্ট্রকে বয়কট করবে ইরান
![]()
ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশার শেষ নেই। কারও কারও মতে, বিশ্বকাপে খেলবে না ইরান। দেশটির ফুটবলপ্রধান মেহদি তাজ অবশ্য জানিয়েছেন, ইরানের জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে ফাইনাল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা ইরানের নেই। তবে, ইরান যুক্তরাষ্ট্রে ভ্রমণ না-ও করতে পারে।
নিরাপত্তা শঙ্কার কারণে ইরান দাবি তুলেছে, তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজন করতে হবে। ফিফার কাছ থেকে এই বিষয়ে কোনো জবাব পাওয়া যায়নি।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এই দাবি নিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে চরম অনীহা থেকেই এই বিকল্প প্রস্তাব দিয়েছে তেহরান।
মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম (এক্স) অ্যাকাউন্টে মেহদি তাজ বলেন, ‘যখন ট্রাম্প নিজেই বলেছেন তিনি আমাদের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা অবশ্যই আমেরিকায় যাব না। আমরা বর্তমানে ফিফার সঙ্গে আলোচনা করছি যাতে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়।’
বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী প্রথম দিকের দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফিফা জানিয়েছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত সূচি অনুযায়ী সব দলই খেলবে, এমনটাই তারা আশা করছেন।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.