Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৬:৪৩ পি.এম

আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী

জাতীয়

আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী

 

শাপলানিউজ.কম
১৭ মার্চ ২০২৬
facebook sharing button

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনারও এনটিভি। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘পিএইচপি কুরআনের আলো ২০২৬’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘আমি এখানে কথা দিয়েছিলাম আসব। কিন্তু হঠাৎ করে ক্যাবিনেট মিটিং হয়ে যাওয়াতে গতকালকে সিদ্ধান্ত হয়েছে, আমি মনে করেছিলাম আজকে আসতে পারব না। তবে আমার অতি আপন জন যারা এখানে আছেন। যারা আমার হৃদয়ের কলিজার টুকরার মতন। আজকে অনুষ্ঠানে কথা বলতে পারছি না বলে আমি ক্ষমা চাচ্ছি। আজকের অনুষ্ঠানে আসার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কোরআন কার? আমার আল্লাহর। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের লালন-পালন করতেছেন। যে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। যে আল্লাহ সমস্ত পৃথিবীর, সবকিছুর শ্রষ্ঠা। সে আল্লাহর কুরআন অনুষ্ঠানে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি আমরা সবাই সৌভাগ্যবান। যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আল্লাহ উনাকে আরও বেশি বেশি তৌফিকদান করুক। কুরআনের খেদমোদ করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহপাক তৌফিক দান করুন। এইভাবে কুরআনের অনুষ্ঠানের উপস্থিত হয়ে সবাইকে উৎসাহিত করার। আল্লাহর হুকুমছাড়া কোনো উপায় নেই। আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। কুরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। এছাড়া যত চেষ্টা আমরা করি, শান্তি আমরা পাবো না।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ পিএইচপি কুরআনের আলো


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন