
শাপলানিউজ.কম
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬,
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কোনো কোনো জায়গায় কম ভাড়া নিচ্ছে। তবে বেশি নেয়ার নজির নেই। শৃঙ্খলার সাথেই বাসগুলো ছেড়ে যাচ্ছে।
সোমবার (১৬ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সড়কমন্ত্রী বলেন, বাড়তি চাপ মোকাবিলা করা চ্যালেঞ্জিং, তবে পর্যাপ্ত বাস পার্কিংয়ে আছে, চাপ মোকাবিলা করা যাবে। ভাড়া বেশি নিয়ে যেকোনো যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
রবিউল আলম বলেন, গতকাল থেকে নিশ্চিত করা হয়েছে, গণপরিবহনে পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তেলের দাম বাড়ানো হবে না।
তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে উঠবে না।
মন্ত্রী আরও বলেন, আগামী দুই–আড়াই দিনে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। তাই বাড়তি চাপ মোকাবিলা করতে চাই। সক্ষমতার শতভাগ ব্যবহার করে এই চাপ মোকাবিলা করা হবে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬