
আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় প্রায়ই বায়ুদূষণের মাত্রা বেশি থাকে। মাঝেমধ্যে বৃষ্টি হলেও আর দেখা মিলছে না তার। তবে আগের তুলনায় দূষণের পরিমাণ কিছুটা কমেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ বাংলাদেশের ঢাকা রয়েছে ১১তম অবস্থানে।
শহরটির বায়ুমানের স্কোর ১৫৪। এ স্কোর ঢাকাবাসীর জন্য মোটামুটি ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের করাচী। শহরটির স্কোর ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
তবে তালিকার চতুর্থ স্থানে থাকা পাকিস্তানের আরেক শহর লাহোরের দূষণের মাত্রা তুলনামূলক কিছুটা কম। শহরটির বায়ুমানের স্কোর ১৬৪ হলেও বাতাস ‘অস্বাস্থ্যকর’ রয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.