সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (১৮ মার্চ) শুরুর প্রথম ৪০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ১২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭৪ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বড় ধরনের পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৬ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৮৩ পয়েন্ট। বেলা বাড়ার পর পতন আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৪০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ৯১ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৪৯ দশমিক ৮৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ৩৯ দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭১ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১২ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬ দশমিক ৪৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫২টির, কমেছে ২৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা সিটি ব্যাংকের সাত কোটি ২৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার পাঁচ কোটি ৯০ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের পাঁচ কোটি ৩৩ লাখ টাকা, খান ব্রাদাসের চার কোটি ৭২ লাখ টাকা, রবি আজিয়াটার চার কোটি ৬৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের চার কোটি ২৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের চার কোটি সাত লাখ টাকা, ইনটেকের তিন কোটি ৫১ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের তিন কোটি ৪১ লাখ টাকা এবং বিট্রিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের দুই কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
