Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৩:৩৬ পি.এম

‘সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে প্রথম ভাষণ দেবেন রাষ্ট্রপতি’

‘সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে প্রথম ভাষণ দেবেন রাষ্ট্রপতি’

 

shaplanews.com

০৭ মার্চ ২০২৬
facebook sharing button

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন। ইতোমধ্যেই সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা।

আজ শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন, সেই লক্ষ্যেই এটির আয়োজন।

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাবেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভাষণ রাষ্ট্রপতি


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

Copyright © 2026 Shapla News. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন