Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৫:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৪:৪৪ এ.এম

রিজার্ভ বেড়ে ৩৫.৪৮ বিলিয়ন ডলার

অর্থনীতি

রিজার্ভ বেড়ে ৩৫.৪৮ বিলিয়ন ডলার

 

shaplanews.com

০৬ মার্চ ২০২৬

দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে দেশে মোট রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৭৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫৪৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

গত মঙ্গলবার (৩ মার্চ) আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৮ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫৩২ কোটি ৮০ লাখ ৯০ হাজার ডলার।

এর আগে ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

রিজার্ভ ডলার বাংলাদেশর 


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন