Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ৯:৩৪ এ.এম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সাত নারী প্রার্থী বিপুল ভোটে জয়ী

জাতীয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে সাত নারী প্রার্থী বিপুল ভোটে জয়ী

shaplanews.com

০৮:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
facebook sharing button

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ২০৭টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

২০৭ আসনে বিজয়ীদের মধ্যে দলটি থেকে ছয় নারী প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে আসছেন। এ ছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিজয়ী নারীরা হলেন- মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বিএনপি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন