
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬,
আগস্ট ২০২৪ এ ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বের অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের প্রেক্ষাপট আমরা সকলেই অবগত। এ নির্বাচনটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
দেশ ও জাতির প্রয়োজনে ঐতিহ্যগতভাবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সকল পর্যায়ের কর্মকর্তাগণ জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনে মূলত জেলা প্রশাসকগণ রিটার্নিং অফিসার হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনের বিভিন্ন পর্যায়ে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাগণ সর্বোচ্চ পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সততা প্রদর্শন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আত্মনিয়োগ করবেন মর্মে বাংলাদেশ। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন (BASA) পূর্ণ আস্থাশীল। এ নির্বাচনকে সকল পর্যায়ে অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য করে জাতিকে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও কর্ম দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধির দ্বার উন্মোচন করবে বলে BASA আশাবাদী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সকল প্রয়াসে BASA সহযোগী হিসেবে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.