Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ১০:২২ এ.এম

ইসির উচ্চপর্যায়ের সভা আজ

জাতীয়

ইসির উচ্চপর্যায়ের সভা আজ

শাপলা নিউজ.কম

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ক একটি সভা বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০) অনুষ্ঠিত হবে।

এতে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মহোদয় উপস্থিত থাকবেন। এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণও উক্ত সভায় অনলাইনে উপস্থিত থাকবেন।

ইসি সভা সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন