Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৮, ২০২৬, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৬, ৯:২৩ এ.এম

কমেছে স্বর্ণের দাম, আজ বিক্রি হবে যে দামে

জাতীয়

কমেছে স্বর্ণের দাম, আজ বিক্রি হবে যে দামে

শাপলা নিউজ.কম

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি ২০২৬

লাফিয়ে লাফিয়ে ওঠানামা করছে স্বর্ণের দাম। একদিন পরই দেশের বাজারে স্বর্ণের দাম কমলো। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে কমলো এক হাজার ৯২৫ টাকা। সে হিসাবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা গুনতে হবে।

গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ সোমবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বেচাকেনা হবে।

গতকাল রোববার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৯১০ টাকায় বেচাকেনা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

স্বর্ণ দাম কমলো


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন