Logo
প্রিন্ট এর তারিখঃ জুন ২৬, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৩৯ এ.এম

ঢাকার শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

জাতীয়

ঢাকার শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২৬ জানুয়ারি ২০২৬

নতুন বছরের শুরুতেই তীব্র শীত দেখা দিয়েছিল রাজধানী ঢাকায়। তবে গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং প্রধানত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে।

পূর্বাভাসে আরও বলা হয়, এর পাশাপাশি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ও আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।

আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া, আবহাওয়া অধিদপ্তর, শীত ঢাকা


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন