Logo
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:৫৭ এ.এম

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প

১৮ জানুয়ারি ২০২৬

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কার্নি এ প্রস্তাব গ্রহণের পরিকল্পনা করছেন বলে শনিবার (১৭ জানুয়ারি) তার এক জ্যেষ্ঠ সহকারী এএফপিকে জানিয়েছেন।

এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত আর কোনো তথ্য জানাননি।

ট্রাম্প নিজেকে গাজার জন্য গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এর চেয়ারম্যান ঘোষণা করেছেন। তিনি ইতোমধ্যেই যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে গুরুত্বপূর্ণ পদে স্থান দিয়েছেন। এছাড়া ট্রাম্প মিশর, তুরস্ক ও আর্জেন্টিনার নেতাদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র


Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333

Email: m.r.01778840333@gmail.com

Web: www.shaplanews.com

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬
প্রিন্ট করুন সেভ করুন