জাতীয়
আজকের আবহাওয়ার খবর: ৮ নভেম্বর ২০২৫
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫,
আজকের আবহাওয়ার খবর: ৮ নভেম্বর ২০২৫
রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। গত কয়েক দিনের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, ফলে গরমের অনুভূতি কিছুটা প্রশমিত হবে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
নতুন সরকারি ছুটি যোগ হচ্ছে ক্যালেন্ডারে
নতুন সরকারি ছুটি যোগ হচ্ছে ক্যালেন্ডারে
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
আবহাওয়ার খবর
shaplanews.com
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬