জাতীয়
আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫,
আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামী ১৮ ও ১৯ অক্টোবরেও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ২০ ও ২১ অক্টোবর সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ অক্টোবর নাগাদ দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি পরবর্তী সময়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা তখন জানা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার খবর
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬