জাতীয়
‘অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি’
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫
‘অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি’
ছবি: সংগৃহীত
এবারের উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছি
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা।
ড. সি আর আবরার বলেন, এ বছরের এইচএসসির ফল অনেককেই অবাক করেছে। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, সৎ ও বাস্তব শিক্ষা ব্যবস্থা।
আরও পড়ুন
এইচএসসি রেজাল্ট ২০২৫: গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৯ শতাংশ
এইচএসসি রেজাল্ট ২০২৫: গত বছরের চেয়ে পাশের হার কমেছে ১৯ শতাংশ
তিনি বলেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সামনের সপ্তাহে শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হবে। তিনি জানান, প্রত্যেকটি শিক্ষা বোর্ডেকে ফলাফল মূল্যায়ন করতে বলা হয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬