জাতীয়
সেই ভারতীয় নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫,
সেই ভারতীয় নাগরিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ছবি: সংগৃহীত
প্রতারণা ও জালিয়াতির ঘটনায় ঢাকার আশুলিয়া থানার মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ অক্টোবর) মামলার শুনানি নিয়ে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী তানভীর হাসান সোহেল জানান, প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আশরাফুল হাসান ৪ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষ থেকে আমরা রিমান্ডের পক্ষে শুনানি করি। আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আরও পড়ুন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন
‘বাফুফের অনুরোধে’ দেশ ছাড়ার অনুমতি পেলেন ফ্যাসিস্টের দোসর সালাহউদ্দিন
এর আগে রোববার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। তিনি প্রায় ১০-১১ বছর আগে বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করে ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। দাম্পত্য জীবনে তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণখান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।
গত ১৮ এপ্রিল লাম মীম এপারেলসের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নজরুল ইসলাম মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং ৬১ হাজার মার্কিন ডলার আত্মসাতের চেষ্টা চালান।
প্রতারণা
সম্পর্কিত খবর
চাকরি নামে প্রতারণা: সেই লাজলী আক্তার গ্রেফতার
চাকরি নামে প্রতারণা: সেই লাজলী আক্তার গ্রেফতার
সমবায় সমিতির ৪ কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের বিক্ষোভ
সমবায় সমিতির ৪ কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের বিক্ষোভ
নামে ব্যবসায়ী, কাজ প্রতারণা ২৬ কোটি টাকা নিয়ে উধাও
বিএফআইইউ’র প্রতিবেদন : তদন্তে সিআইডি নামে ব্যবসায়ী, কাজ প্রতারণা ২৬ কোটি টাকা নিয়ে উধাও
পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
সংবাদ সম্মেলন পীরগাছায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য ডিবির হাতে গ্রেফতার
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
Copyright © 2026 Shapla News. All rights reserved.