সারাদেশ
বিয়ের জন্য চাপ দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,
বিয়ের জন্য চাপ দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রামের বোয়ালখালীতে চরখিজিরপুর এলাকার উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তিনি।
মৃত উম্মে হাবিবা ইসমা উপজেলার চরখিজিরপুর নাম্মাইর চৌধুরী বাড়ির মোহাম্মদ ইব্রাহীমের মেয়ে। তিনি হাজি মো. নুরুল হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, মেয়ে পড়ালেখা করতে চেয়েছিল। সম্প্রতি কলেজে ভর্তিও হয়। এর মধ্যে তার মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় অভিমানে ফাঁস দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আত্মহত্যা
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬