খেলা
ভারতকে হারাতে মরিয়া পাকিস্তান, একাদশে আনছে বিশাল পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,
ভারতকে হারাতে মরিয়া পাকিস্তান, একাদশে আনছে বিশাল পরিবর্তন
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সুপার ফোরের এই বহুল প্রতীক্ষিত লড়াই।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা এ ম্যাচে আলাদা কৌশল নিয়েছেন। আগেরবারের মতো স্পিন নয়, ভারতের ব্যাটিং মোকাবেলায় এবার তারা ভরসা রাখছেন পেস আক্রমণে। তাই একাদশে আসছে বড় পরিবর্তন।
গ্রুপ পর্বে গত রোববার পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। সাত উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে সুপার ফোরে উঠেছে দলটি। আজকের ম্যাচে দুই পরিবর্তন আসতে পারে পাকিস্তান দলে। তরুণ ব্যাটার হাসান নওয়াজ ও খুশদিল শাহর একাদশে থাকার সম্ভাবনা কম।
ফাহিম আশরাফ ফিরতে পারেন দলে। এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে পারেন হুসেইন তালাতও। টিম ম্যানেজমেন্ট ইতোমধ্যেই ১২ জনের তালিকা তৈরি করেছে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য। তবে খুশদিল শাহের জায়গা নিশ্চিত নয়।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
পাকিস্তান ক্রিকেট ভারত ক্রিকেট
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬